*হালমিন নাসরীন ইয়ান সুরনা* ....... মুস্তাক আহমদ(সত্যের পথে) 'হালমিন নাসরীন ইয়ান সুরনা' ...এই তৌহিদি কালাম ব্যক্ত করেছিলেন হযরত হুসাইন বিন আলী (আঃ) ৷ এই রক্তলেখা বিল্পবী-বাক্য ঐতিহাসিক প্রেক্ষেপটের বারান্দায় প্রতিনিয়ত শোনা যায় তাদের জীবনে যারা ক্ষমতাধর জালেম বাদসার বিরুদ্ধে থেকেছেন ৷ 'হালমিন নাসরীন ইয়ানসুরনা'....এইবাক্যটি নিছক কোন একটি আরবী ব্যাকারণের মাদ্রাসায় পড়ানো মসলা মাসায়েল নয়, বরং এই বাক্যটি হক বাতিলের লড়াইয়ের ময়দানে মুষ্টিমেয় তৌহিদী জনতার কলিজার মাঝখানে উচ্চারিত তৌহিদী-কলেমা ৷ হযরত ইমাম হুসাইন ইবনে আলী (আঃ)কারবালার অন্তিম সময়ে পাক রক্তলেখা এই অমৃত বিল্পব-বাণীটি উচ্চারণের মধ্যে দিয়ে কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাধর জালেম জন্ম নেবে তাদের কলিজাকে ভীত-কম্পিত করে তাদের নাপাক জোটকে ছিন্ন-ভিন্ন করে দেবার জন্য উচ্চরণ করে ছিলেন, তাই আজও তাঁর এই বাক্যটি স্বকীয় রাজকীয় মহিমায় আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে ৷ এজন্য দুনিয়াতে ক্ষমতাধর যত জালেম বাদসা জন্মনিয়েছে তারা যখনই 'হালমীন নাসরীন ইয়ান সুরনার' বাস্তবতার আলোকে আশুরার শোকমিছিল, মহররমের শোকপা...
Labbaik Ya Hussain (a.s) Labbaik Ya Mehdi (a.s)